শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

হঠাৎ সাকিবকে ফেরানোর চিন্তা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হুট করে এল সাকিব আল হাসান প্রসঙ্গ। হঠাৎ সাকিবকে জাতীয় দলে ফেরানোর চিন্তা করছে বিসিবি।

সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘নতুন করে ২৭ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি (সাকিব) যদি ফিট থাকেন, পারফর্ম করতে থাকেন, তাকে হোম ও অ্যাওয়ে সিরিজে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল।’

আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব খেলবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার আইনি জটিলতা বিষয়টি দেখবে সরকার।’

সাকিবকে ফেরানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আসিফ যোগ করেন, ‘সাকিব দেশে অবসর নিতে চায়। সাকিব আমাদের ক্রিকেটের ব্র্যান্ড। সে কারণে শনিবার (২৪শে জানুয়ারি) বোর্ড মিটিংয়ে উত্থাপিত হয়েছে সাকিব-ইস্যু। বোর্ড থেকে আমরা সাকিবকে চেয়েছি।’

বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিয়ে আসিফ বলেন, ‘(বাংলাদেশ) বিশ্বকাপে যাচ্ছে না নিরাপত্তার হুমকির কারণে। সরকার টু সরকার যখন আলোচনা হয়, সবার আগে নিরাপত্তা দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে যাব না। সেখানে অনেক কিছু ঘটতে পারে। বিসিবি রাষ্ট্র না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওখানে রাষ্ট্র থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি আমাদের। যতই বলুক, সে কারণে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ওখানে খেলব না।’

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250