রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

প্রাকৃতিক উপায়ে চুল রং করবে মধু!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

মধুর নানা উপকারিতার কথা কমবেশি সবারই জানা। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক সুবিধা দেয়। রূপচর্চায় মধুর ব্যবহার মোটেও নতুন নয়। ত্বকের যত্নে এর ব্যবহারের কথা শুনে এসেছেন, কিন্তু চুলের যত্নেও যে মধু দারুণ কার্যকরী, সেকথা কি জানতেন? আপনার চুলের বিভিন্ন সমস্যা দূর করে তা সুস্থ এবং সুন্দর রাখতে কাজ করে মধু। চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে মধুর ব্যবহার ও উপকারিতা-

চুলে রাসায়নিক উপাদান ব্যবহার করে রং করা হলে তা চুলের মারাত্মক ক্ষতি করে। কিন্তু আপনি মধুর সাহায্য কোনো রাসায়নিক দ্রব্যের ব্যবহার ছাড়াই বেশ সুন্দর চুলের কালার করতে পারবেন। কারণ মধুতে থাকে বিশেষ কিছু উপাদান যা ধীরে ধীরে চুলের রং হালকা করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে চুল রং করার জন্য দারুণ কার্যকরী মধু। নিয়মিত মধু ব্যবহার করলে চুল পড়ার পরিমাণও বাড়ে।

আরো পড়ুন : ঈদের আগে ঘরেই করুন ‘হেয়ার স্পা’

কোমল ও ঝলমলে চুল কে না চায়! সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে মধু। এক মগ পানিতে আধা কাপ মধু মিশিয়ে প্রাকৃতিক কন্ডিশনার তৈরি করে নিন। এরপর শ্যাম্পু করার পর চুল হালকা হাতে মুছে নিন। এবার মধুর সেই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুলে আর পানি লাগাবেন না। শুকিয়ে গেলে দেখবেন চুল হবে কোমল ও ঝলমলে।

চুলের যত্নে অলিভ অয়েল বেশ কার্যকরী। এর সঙ্গে মধু যোগ হলে তা আরও বেশি উপকারী হয়ে ওঠে। চুল ভালো রাখতে অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। প্রথমে দুই চামচ অলিভ অয়েল গরম করে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিন দুই টেবিল চামচ মধু। চুলে মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করে নিন। মিনিট দশেক রেখে এরপর ধুয়ে নিন। তবে শুধু চুলেই ব্যবহার করবেন, স্ক্যাল্পে নয়।

চুলের যত্নে ডিমও ব্যবহার করা হয়। এর সঙ্গে মধু মেশালে তা আরও বেশি কার্যকরী হয়। প্রথমে দুটি ডিম ভেঙে তার সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এরপর চুল আঁচড়ে তাতে অল্প অল্প করে মিশ্রণটি লাগিয়ে নিন। মিনিট বিশেক রেখে ধুয়ে ফেলুন। এতে চুল উজ্জ্বল ও লম্বা হবে।

এস/  আই.কে.জে

মধু চুল রং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250