শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

জেলেনস্কির সঙ্গে বৈঠক হবেই না, তা কখনো বলিনি: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তিনি কখনোই ‘বাতিল করেননি’।

তবে পুতিন সতর্ক করে দিয়ে এটাও বলেছেন, যদি কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে মস্কো নিজস্ব লক্ষ্য সামরিক উপায়ে অর্জন করবে। খবর আল জাজিরার।

আলোচিত চীন সফরের শেষ পর্যায়ে এসে গতকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা জিইয়ে রেখে পুতিন বলেন, ‘ডোনাল্ড (আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) আমাকে এ ধরনের একটি বৈঠকের জন্য বলেছিলেন। আমি বলেছি, হ্যাঁ, এটা সম্ভব। জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতার চেষ্টা করছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে তিনি মধ্য আগস্টে আলাস্কায় পুতিন ও হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি মুখোমুখি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট।

জে.এস/

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250