সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এর আগেও তিনি ভাইরাল হয়েছিলেন। সেবার তিনি মানুষ থেকে কুকুর হয়েছিলেন।  সেটা ছিল বছর দুয়েক আগের গল্প। সম্প্রতি তিনি আবারও ভাইরাল হয়েছেন। তবে এবার ভাইরাল হওয়ার পেছনেও কুকুর যোগ আছে। এর আগে যে মানুষ থেকে কুকুর হয়েছিলেন এখন সেটাই তার ব্যবসা। 

মানুষ থেকে কুকুর হয়ে উঠার জন্য তিনি লাখ লাখ টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়েছিলেন। সেই পোশাক এবং তার আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন, মানুষ থেকে কুকুর হয়ে ওঠা সম্ভব নয়।

বছর দুয়েক আগে সারাজীবনের কুকুর হওয়ার সাধ পূরণ হয়েছিল তার। কিন্তু মানুষ হয়ে জন্মে কুকুর হয়ে বাঁচা—সহজ কাজ নয়। তবু প্রায় ১১ লাখ  টাকা খরচ করে কুকুরের মতো পোশাক বানিয়েছিলেন তিনি। সেটা পরে পুরো দস্তুর কুকুরের মতো জীবনযাপন শুরু করেছিলেন। ওঠা-বসা, হাঁটাচলা, এমনকী খাবার খাওয়ার ধরনও কুকুরের মতো ছিল। 

এই তিনি হচ্ছেন জাপানের বাসিন্দা টোকোর। ২০২২ সালে টোকোর মানুষ থেকে কুকুর হয়ে ওঠার ঘটনা আলোড়ন ফেলে নেট দুনিয়ায়। সেই তিনি আবারও চর্চায়। কিন্তু এবার  অন্য কারণে । তার বহু দিনের শখ পূরণ হলেও (মানুষ থেকে কুকুর) এবার অন্যদের শখ পূরণের ব্যবসায় নেমেছেন টোকো। অর্থাৎ কেউ যদি মানুষ থেকে কুকুর-বিড়াল হতে চান, তাদের সাহায্য করবেন তিনি।

টোকো নিজে কুকুরের কস্টিউম পরে জীবন কাটাতেন। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব তা ভালো চোখে দেখেনি। তাছাড়া, তিনি নিজেও বুঝতে পেরেছিলেন, কুকুর হওয়া অত সহজ কাজ নয়। কিন্তু ১১ লাখ টাকা বিফলে যাবে নাকি? তাই এখন নিজের জন্য বানানো কস্টিউম-ডিজাইনের কুকুরের পোশাক অন্যকে ভাড়া দিচ্ছেন। এর জন্য তার অফিশিয়াল ওয়েবসাইটও রয়েছে।

টোকোর ওয়েবসাইটে লেখা আছে, যদি আপনি পশু হতে চান, তা হলে আপনাকে সাময়িকভাবে সাহায্য করা হবে। এই সার্ভিসে আপনি পেয়ে যাবেন ওই কস্টিউম-মেড কুকুরের পোশাক। এই পোশাক নেওয়ার জন্য আপনাকে ৩০ দিন আগে বুকিংও করতে হবে। অবাক করা বিষয় হচ্ছে, এই পোশাকের এত চাহিদা যে, গোটা ফেব্রুয়ারি জুড়ে সেটি বুক রয়েছে।

কেসি/কেবি


কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250