সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

টক দই কখন ও কতটা খেলে মিলবে উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

অনেকেই দুধ খেতে পারেন না। সে ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন টক দইয়ের উপর। টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান যা লিভারকে সুস্থ রাখে। তেমনই কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে এই দই খেলে। কিন্তু তার আগে জেনে নিন, কখন ও কতটা টক দই খেলে মিলবে উপকার।

পুষ্টিবিদেরা বলেন, দই খেলে তার সময় ও পরিমাণ বুঝে খাওয়া উচিত।

টক দই খাওয়ার সঠিক সময় হলো দুটি মিলের মাঝে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, দিনের বেলা দই খাওয়াই সবচেয়ে ভাল। এবং খাওয়ার পরেই খেতে পারেন দই। তবে সবচেয়ে ভাল হয় যদি দিনের দু’টি খাবারের মাঝে দই খাওয়া যায়।

সকাল সকাল টক দই খেয়ে ফেললে তা উপকারের বদলে অপকারই বেশি করবে। টক দই কখনওই খালি পেটে বা ঘুমোনোর আগে খাওয়া উচিত নয়।

আরো পড়ুন : যে গুণের কথা জানলে নিয়মিত খাবেন পেয়ারা!

রাতে দই না খাওয়াই ভাল। কারণ দইতে ‘হিস্টামাইন’ নামক উপাদান রয়েছে, যা মিউকাসের ক্ষরণ বাড়ায়। রাতে বেশি পরিমাণে দই খেতে শুরু করলে সর্দি-কাশির সমস্যা বেড়ে যাবে। সাইনাস আছে যাদের, তারা কখনওই এমন অভ্যাস করবেন না।

দইয়ে এমনিতেই অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। ফলে দইয়ের সঙ্গে টকজাতীয় কোনও ফল খাবেন না। লেবু বা সাইট্রাসজাতীয় ফলের সঙ্গে ভুলেও টক দই খাবেন না। অনেকেই বাজার থেকে দই কিনে খান। খুব ভাল হয়, যদি বাড়িতে তৈরি দই খেতে পারেন। তবে দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাবেন না। দই খেতে হবে পরিমিত। দিনে ১০০ গ্রাম দই খাওয়া যেতে পারে। তবে এর বেশি না খাওয়াই ভাল।

এস/কেবি

টক দই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250