রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

চট্টগ্রামের চিংড়ি ফুলোটির স্বাদ নিয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের খাবারের মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার ফুলোটি। এখনো যদি এই খাবারের স্বাদ না নিয়ে থাকেন আজই বাড়িতে তৈরি করে ফেলুন। গরম ভাতের সঙ্গে একবার খেলে মুখে লেগে থাকবে চিংড়ি ফুলোটির স্বাদ। রইলো রেসিপি-

উপকরণ

মসুর ডাল আধা কাপ, ডিম ১টি, ছোট চিংড়ি আধা কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, ছোট্ট এক টুকরা আদা, রসুন ২টি, কাঁচা মরিচ ৭-৮টি, ধনেগুঁড়া ২ চা-চামচ, জিরাগুঁড়া ২ চা-চামচ, গরম মসলাগুঁড়া ২ চা-চামচ, ধনেপাতা দুই মুঠ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।

আরো পড়ুন : শীতের সবজি দিয়ে বানাতে পারেন মজাদার সবজি চপ

প্রণালি

মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে নিন। ডিম ছাড়া বাকি সব উপকরণ শিলপাটায় পিষে নিন। মেশানো উপকরণের সঙ্গে ডিম আর লবণ দিয়ে মেখে নিন। এবার বড়ার মতো ডুবোতেলে ভেজে নিলেই হয়ে যাবে চিংড়ির ফুলোটি। গরম নরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/কেবি


চিংড়ির ফুলোটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250