সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

শুল্ক-বাণিজ্য চুক্তিতে সম্মত আমেরিকা-পাকিস্তান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলের শুরুতে বিশ্বের বেশিরভাগ দেশের ওপরই রিসিপ্রোক্যাল ট্যারিফ বা ‘পাল্টাপাল্টি শুল্ক’ আরোপ করেছিলেন। এ ঘোষণার কিছুদিন পর, ৯ই জুলাই পর্যন্ত তিনি সেই শুল্ক স্থগিত করেন। নির্ধারিত সেই সময়ের আগেই আমেরিকার সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ে একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে পাকিস্তান। এমন খবরই দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের খবরে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে পাকিস্তান। আগামী ৯ই জুলাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই ওয়াশিংটনে চারদিনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দুই দেশ এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাকিস্তানের বাণিজ্যসচিব জাওয়াদ পালের নেতৃত্বে প্রতিনিধি দল এ সপ্তাহের শুরুতে আমেরিকা পৌঁছায়। আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করা, যাতে পাকিস্তানি পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক পুনরায় আরোপের ঝুঁকি এড়ানো যায়। মূলত কৃষিপণ্য ও টেক্সটাইল খাত এ শুল্কের আওতায় রয়েছে। চলতি বছরের শুরুতে সাময়িকভাবে এ শুল্ক সুবিধা স্থগিত করা হলেও জুলাই ৯-এর মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে তা ফের কার্যকর হওয়ার আশঙ্কা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে এবং এর আওতায় শুধু শুল্ক সুবিধা নয়, আমেরিকা থেকে পাকিস্তানে পণ্য আমদানি এবং আমেরিকান বিনিয়োগের সুযোগ বাড়বে। বিশেষ করে পাকিস্তানের খনিজ, জ্বালানি ও অবকাঠামো খাতে আমেরিকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে।

আমেরিকা-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250