ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা অস্থিরতার প্রভাব অব্যাহত রয়েছে দেশের আকাশপথে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ ঘোষণার পর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৪ঠা মার্চ রাত ১২টার পর থেকে আজ মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।
এর আগে ২৮শে ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি এবং ৩রা মার্চ ৩৯টি ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
হঠাৎ এ পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
জে.এস/
খবরটি শেয়ার করুন