মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

পাহাড়ে আলুবোখারা চাষে ব্যাপক সাফল্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মসলা জাতের বিদেশি ফল আলুবোখারা চাষে সফলতা এসেছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। এরই মধ্যে কৃষক পর্যায়ে ছেড়ে দেয়া হয়েছে বারি আলুবোখারা-এক। ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এ ফলটি বাণিজ্যিকভাবে চাষের বিপুল সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। আর পাহাড়ে নতুন সম্ভাবনা দেখাচ্ছে মসলা জাতীয় ফল আলুবোখারার চাষ।

চার বছর আগে খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে বারি আলুবোখারা-১ চাষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখন প্রতিটি গাছে ১৫ থেকে ২০ কেজি করে ফলন এসেছে। সফলতা পেয়ে আলুবোখারা চাষে আগ্রহ দেখাচ্ছে অনেক কৃষক।

আরো পড়ুন: টবে চাষ করুন আনারস

বিজ্ঞানীদের মতে, পাহাড়ের আবহাওয়া আলুবোখারা চাষে খুবই উপযোগী। পাহাড়ি অনাবাদি পতিত জমিতে চাষ করলে উৎপাদনশীলতা বাড়বে। বাড়ির উঠানেও এ ফল চাষ করা যায়। হতে পারে বাণিজ্যিক চাষাবাদও।

আলুবোখারা ঔষধি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উচ্চ পুষ্টিমান, সুগন্ধিযুক্ত এবং ভেষজ গুণের কারণে এটি বেশ সমাদৃত।

বাংলাদেশে স্বল্প পরিসরে আলুবোখারার চাষ হচ্ছে। বিরিয়ানি, পোলাও, রোস্ট, সালাদ, জ্যাম, জ্যালি, আচার এবং বোরহানিসহ বিভিন্ন অভিজাত খাবার তৈরিতে আলুবোখারা ব্যবহার হয়ে থাকে। দেশে বাণিজ্যিকভাবে এর চাষ হলে বিদেশ নির্ভরতা কমবে, বলছেন কৃষি বিজ্ঞানীরা।

এসি/ আই.কে.জে/


পাহাড় আলুবোখারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250