বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পূজা উপলক্ষে পেঁয়াজ আমদানি বেড়েছে, কমছে দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি- সংগৃহীত

দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আমদানি হতো, এখন তা বাড়িয়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

দুর্গাপূজায় আগামী ৯ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। এদিকে আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ২৯ ও ৩০শে সেপ্টেম্বর দুই দিনে এই বন্দর দিয়ে ভারতীয় ৪২টি ট্রাকে ১ হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

গত মঙ্গলবার (১লা অক্টোবর) হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার তা কেজিতে পাঁচ থেকে ১০ কমিয়ে ৭৫ থেকে ৮০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমে আসছে।

আই.কে.জে/

পেঁয়াজ আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250