মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

পরিবারের কাছে ফিরলেন অভিনেতা সমু চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ই জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের পাগলা থানার পুলিশের মাধ্যমে তার খালাতো ভাই অপু এবং অভিনয় শিল্পী সংঘের কয়েকজন সদস্যের উপস্থিতিতে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ‘ভোররাতে সমু চৌধুরীকে তার খালাতো ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় অভিনয় শিল্পী সংঘের সদস্যরাও উপস্থিত ছিলেন।’

জানা গেছে, গত বুধবার (১১ই জুন) গভীর রাতে মোটরসাইকেলে করে সমু চৌধুরী গফরগাঁওয়ের পাগলা থানার মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন। এরপর বৃহস্পতিবার দুপুরে মাজারসংলগ্ন নদীতে গোসল করে পাশের একটি গাবগাছের নিচে গামছা বিছিয়ে ঘুমিয়ে পড়েন।

এ সময় স্থানীয় যুবক মামুন তার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি অভিনেতা সমু চৌধুরী। পরে মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশ্রামরত অবস্থার কিছু ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ তার খোঁজখবর এবং নিরাপত্তার দায়িত্ব নেয়।

মাজারের সেবক বাচ্চু শাহ বলেন, ‘সমু চৌধুরী এখানে আসার পর আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। তিনি তখন টি-শার্ট ও ট্রাউজার পরে ছিলেন। পরে আমরা তাকে পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা দিই।’

এইচ.এস/

সমু চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250