মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

১০ দিনেই ১২৫ কোটি রুপির ক্লাবে আমির খানের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২০শে জুন। আরএস প্রসন্ন পরিচালিত এ সিনেমার মধ্য দিয়েই ৩ বছর পর বড় পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এ স্পোর্টস কমেডি-ড্রামা। এখন সিনেমাটি ১২৫ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে।

সিনেমা শিল্প-সংশ্লিষ্ট সংস্থা স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর দ্বিতীয় রোববার অর্থাৎ ২৯শে জুন, ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে আয় করেছে ১৪ দশমিক ৫০ কোটি রুপি। এতে করে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২২ দশমিক ৬৫ কোটি রুপি। এতে আরও বলা হয়েছে, মুক্তির দশম দিনে সিনেমাটির হিন্দি শোয়ের গড় দর্শক উপস্থিতি ছিল ৪২ দশমিক ৮৯ শতাংশ।

বিস্তারিত হিসাব অনুযায়ী, সন্ধ্যার শো-গুলোতে সবচেয়ে বেশি দর্শক ছিল—প্রায় ৬৪ দশমিক ৩২ শতাংশ। দুপুরের শোয়ে দর্শক উপস্থিতি ছিল ৫০ দশমিক ০৫ শতাংশ। রাতের শো-গুলোতে দর্শক ছিল ৩৪ দশমিক ৩২ শতাংশ এবং সকালে সবচেয়ে কম, মাত্র ২২ দশমিক ৮৭ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।

আমির খানের পাশাপাশি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। এ ছাড়া এ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ১০ জন নিউরোডাইভার্জেন্ট (ভিন্ন মানসিক সক্ষমতার) অভিনেতার। তারা হলেন—অরুশ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষি শাহানি, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সাম্বিত দেশাই, সিমরন মঙ্গেশকর এবং আয়ুষ ভানসালি।

এর আগে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার স্বামী ও অভিনেতা রিতেশ দেশমুখ ইনস্টাগ্রামে সিনেমাটির প্রশংসা করেছিলেন। ‘হাউসফুল ৫ ’—এর অভিনেতা রিতেশ দেশমুখ তার পোস্টে সবাইকে এ সিনেমা দেখার অনুরোধ জানান। উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ মূলত আমির খানের ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250