শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, তখন নীরব ইসরায়েল। চলতি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো ছাড়া দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে খুব একটা কিছু বলেননি। তার সরকারও একই অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নীরবতাই ইসরায়েলের কৌশল। দেশটির নেতৃত্ব এখন ইরানে সরকার পরিবর্তনের সুযোগ দেখছে; আর সেই লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা রাখছে।

ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় ২৫ বছর দায়িত্ব পালন করা এবং বর্তমানে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান-বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিত্রিনোভিচ বলেন, নেতানিয়াহুর কাছে এটি একধরনের ‘সোনালি মুহূর্ত’। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এত শক্তি মোতায়েন, আর ট্রাম্পের ইরান আক্রমণের খুব কাছাকাছি থাকা—এ সুযোগ তিনি হারাতে চান না।

ইসরায়েলের সাবেক সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিটের উপপরিচালক আসাফ কোহেনও মনে করেন, নীরবতার পেছনে পরিষ্কার কৌশল আছে। তার ভাষায়, ইসরায়েলি নেতৃত্ব বিশ্বাস করে, এবার আমেরিকানদের সামনে এগোতে দেওয়া উচিত। তারা শক্তিশালী, তাদের সক্ষমতা বেশি এবং আন্তর্জাতিক বৈধতাও অনেক বেশি।

ইরানকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখেন নেতানিয়াহু। প্রকাশ্যে নীরব থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব সমন্বয় অব্যাহত আছে। চলতি সপ্তাহে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান শ্লোমি বাইন্ডার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই আলোচনায় ইরানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়েই কথা হয়েছে।

সিত্রিনোভিচের দাবি, নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে ‘সর্বোচ্চ মাত্রার হামলার’ দিকে ঠেলে দিচ্ছেন, যার লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন। তিনি বলেন, নেতানিয়াহু মনে করেন, আগের পরিকল্পিত হামলাগুলো ছিল খুবই সীমিত। তার দৃষ্টিতে, ক্ষেপণাস্ত্রের হুমকি বন্ধ করতে হলে সরকার পরিবর্তন ছাড়া উপায় নেই; আর সেটা শুধু যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব।

জে.এস/

ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250