রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

অবসর নিয়েই ফেললেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ থেকে সেলেসাওদের বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনাও অবসান হয়েছে।

কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোসের হয়ে খেলা নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। এই ফরোয়ার্ডের মতে, দেশের হয়ে খেলতে গিয়ে কখনোই নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করেননি তিনি।

নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’

বিদায়ের আগে ব্রাজিলের হয়ে মনে রাখার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন তিনি। দেশের হয়ে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে অংশ নেন তিনি।

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পথে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই ফরোয়ার্ড। অবসরের আগে ১৩১ ম্যাচে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। জালের দেখা পেয়েছেন ৮০ বার। এ ছাড়া সতীর্থের দিয়ে আরও ৫৯ গোল করিয়েছেন নেইমার।

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250