মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার চিকেন বান তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেক মায়েদের চিন্তার অন্যতম কারণ থাকে বাচ্চা খেতে চায় না। আর এর জন্য মায়েরা কতকিছুই না করেন। প্রতিদিন নিত্যনতুন রেসিপি, নানা কায়দায় খাবার উপস্থাপন করা আরো কত কি! প্রতিদিন নতুন কিছু যারা খোঁজেন বাচ্চার টিফিন বাক্সে দেয়ার জন্য কিংবা বিকেলের নাস্তার জন্য তারা জেনে নিতে পারেন এ রেসিপি। ঘরে তৈরি মজাদার চিকেন বান।

কেবল বাচ্চারাই নয়, বরং এরপর থেকে বাড়ির বড়দেরও পছন্দের তালিকায় উঠে আসবে চিকেন বানের নাম। এক খাবারে পেটও ভরবে আবার পুষ্টিও নিশ্চিত হবে। চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ-

ব্রেড ডো এর জন্য

ময়দা ১ কাপ

ইস্ট ১ চা চামচ

চিনি ১ চা চামচ

লবন ১/২ চা চামচ

দুধ ১ কাপ

বাটার ৪ টেবিল চামচ

ডিম ১ টি

কিমার জন্য

মুরগির কিমা ১ কাপ

পেঁয়াজ কুঁচি ১ কাপ

টমেটো সস ১ টেবিল চামচ

আরো পড়ুন : ভেটকি মাছের মালাইকারি!

কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ

ঘি/ বাটার ৩ টেবিল চামচ

দুধ ১/২ কাপ

ময়দা ১ চা চামচ

আদা রসুন বাটা ১ চা চামচ

পদ্ধতি-

কিমার পুর তৈরির জন্য মুরগির কিমা উপরের সব উপকরণ দিয়ে ভেঁজে  নিন। কিমা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ চা চামচ ময়দা দিয়ে ভালো করে সব নেড়ে মিশিয়ে নিন। সবশেষে ১/২ কাপ দুধ দিয়ে কিমা কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর দুধ শুকিয়ে এলে কিমা চুলা থেকে নামিয়ে নিন।

তারপর প্রথমে ময়দা এবং লবণ একসাথে মেখে নিন। এবার ১ কাপ দুধের মধ্যে চিনি এবং ইস্ট দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। যখন ইস্ট ফুলে উঠবে তখন এর মধ্যে ময়দা দিয়ে দিন। এখন ময়দা খুব ভাল করে মাখিয়ে নরম ডো তৈরি করে নিন। ডো নরম হলে ভয় পাবার কিছু নেই, ডো নরম হলে ব্রেডটা সফট হবে।

ডো তৈরি হলে ১ ঘণ্টা ফ্রিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। ১ ঘণ্টা পর ডো আবার একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে মাখুন। এবার ঠিক যেভাবে কাপড় আছাড় দেয় সেভাবে ময়দাটা ৩/৪ বার আছাড় দিন। ময়দাটা খুব সফট হবে। এবার আধা ঘণ্টা নরমাল জায়গায় ডো কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ফুলে উঠার জন্য।

ডো ফুলে উঠলে সমান ভাগে গোল গোল বল বানিয়ে নিন। এখন এই বলগুলোর ভিতর চিকেনের কিমা ভরে দিয়ে হাত দিয়ে গোল করে নিন। সব বল তৈরি হয়ে গেলে ২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। বলগুলো ফুলে উঠলে ১ টা ডিম ফেটে বলের উপর ব্রাশ করে দিন। এবার ১৬০ ডিগ্রি তে ৩০ মিনিট বেক করে নিন। ব্যস তৈরি মজাদার চিকেন বান।

এস/আই.কে.জে


চিকেন বান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250