শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘নিখোঁজ’ বলে আলোচিত ইউটিউবার সাব্বির দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

ইউটিউবার মো. সাব্বির। ছবি: সংগৃহীত

ইউটিউবার মো. সাব্বির সরকার নিখোঁজের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায়। তিনি গুম হয়েছেন কর-না, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে পুলিশ বলছে, মো. সাব্বিরকে গত ৪ঠা এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা বনানী থানার একটি মামলায় তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

রাজধানীর বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ মঙ্গলবার (১০ই জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ৪ঠা এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা হয়। পরে তাকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ই এপ্রিল রিমান্ড শেষে সাব্বিরকে কারাগারে পাঠানো হয়। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

পরিদর্শক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরের নিখোঁজের গুজব ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে থাকা মামলাটির সর্বশেষ গত মে মাসে শুনানি হয়েছে। সাব্বিরকে গ্রেপ্তারের পর তার পরিবারকে জানানো হয়। বনানী থানায় রিমান্ডে থাকা অবস্থায় তার এক আত্মীয় এসেছিলেন সাব্বিরের সঙ্গে দেখা করতে।

পুলিশ জানায়, সাব্বির সরকার ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। তিনি উত্তর ঘটিয়ার হেলাল সরকারের ছেলে। সাঘাটায় তার বাবার লেপ-তোশকের দোকান রয়েছে। তার শ্বশুর সাতক্ষীরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ৩রা এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে সাব্বির রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করে আসছেন। ধারণা করা হচ্ছে, ইউটিউবে অর্থ উপার্জন করতেই এসব বিতর্কিত কনটেন্ট তৈরি করতেন তিনি।

এইচ.এস/

ইউটিউবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250