বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

‘শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুধু আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে যেন বিচার করা না হয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এমন আর্জি জানিয়েছেন ৪ আওয়ামী লীগ নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন।

আজ মঙ্গলবার (২৫শে নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ট্রাইব্যুনালের কাছে এ আর্জি জানান।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা পলাতক আছেন।

তাদের বিরুদ্ধে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে বিচার চলছে।

আজ দিনের শুরুতে ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তিনি মামলার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, 'হানিফসহ অভিযুক্তরা যে ছাত্র ও স্থানীয় বাসিন্দাদের ওপর সহিংস হামলা ও সহিংসতার নেতৃত্বে দিয়েছে তার অকাট্য প্রমাণ রয়েছে। এ অপরাধের ক্ষেত্রে কোনো প্রকার দায়মুক্তির সুযোগ নেই।'

প্রসিকিউশনের বক্তব্য শেষ হলে অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন 'শুধু আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে তাদের যেন বিচার করা না হয়' বলে আর্জি জানান। 

ট্রাইব্যুনাল বলেন, 'নির্দোষ কেউ যেন বিচারের মুখোমুখি না হন তা নিশ্চিত করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।' ট্রাইব্যুনাল আরও বলেন, 'আমরা আখিরাতে বিশ্বাস করি। আল্লাহকে সাক্ষী রেখে আমরা এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বসেছি।'

মামলায় শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, আহত ভুক্তভোগী, আন্দোলনে অংশগ্রহণকারী ও তদন্ত–সংশ্লিষ্ট মোট ৩৮ জন সাক্ষী রয়েছেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রথম সাক্ষ্যগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ৮ই ডিসেম্বর ঠিক করেছে।

এর আগে আমীর হোসেন ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250