শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অন্তিম পর্বে এসে পড়েছে। লিগ পর্ব শেষে এক দিন বিরতি দিয়ে আগামীকাল মঙ্গলবার (২০শে জানুয়ারি) প্লে-অফ শুরু হচ্ছে। প্লে-অফের তিন ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলেও বদলে গেছে ফাইনালের সময়।

মিরপুর শেরেবাংলায় ২৩শে জানুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল রোববার (১৮ই জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। বিপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্তও নিয়েছে যে শুধু ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে। প্লে-অফের বাকি তিন ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে।

মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা গত ১৫ই জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন। এক দিন খেলা বয়কটের কারণে সেদিন রাতেই ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছিল বিসিবি। লিগ পর্বের ম্যাচের পাশাপাশি প্লে-অফের সূচিও বিসিবি বদলে দিয়েছিল।

প্লে-অফের প্রথম দুই ম্যাচ হবে আগামীকাল। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে এলিমিনেটরের রংপুর রাইডার্স-সিলেট টাইটানস ম্যাচ। সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের ভিআইপি টিকিট পাবে। পরশু সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দলকে পরের দিনই মাঠে নামতে হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ২৩শে জানুয়ারি ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের বিপক্ষে।

মিরপুরে গতকাল ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিপিএলের লিগ পর্ব। চট্টগ্রাম ৪২ রানে হারলেও পয়েন্ট টেবিলের দুইয়েই আছে। চট্টগ্রাম, রংপুর রাইডার্স দুই দলেরই পয়েন্ট ১২। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। দুই ও তিনে থাকা চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের নেট রানরেট ‍+০.৪৯৭ ও ‍+০.২২০। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ পয়েন্ট নিয়ে চারে সিলেট টাইটানস।

জে.এস/

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250