মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

চ্যানেল আইয়ের ৮ দিনব্যাপী অনুষ্ঠানে নতুন ৭ সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। 

আট দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় থাকছে ৭টি চলচ্চিত্র, ১৫টি নাটক, ১৩টি টেলিফিল্ম, ৮ পর্বের ছোটকাকু সিরিজ ‘ছোটকাকু রহস্য’, বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ ইত্যাদি। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন, পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

এবার ঈদে চ্যানেল আইয়ে থাকছে ৭টি নতুন সিনেমা। প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন প্রচার হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘ছায়া’। এতে অভিনয় করেছেন আসিফ নূর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের পরদিন থাকছে ‘কুস্তিগীর’। পরিচালনায় সঞ্জয় কান্ত। অভিনয়ে বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম, মিশা সওদাগর প্রমুখ। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।

চতুর্থ দিন থাকছে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মণি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতি, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পণ প্রমুখ।

ষষ্ঠ দিন রয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের সপ্তম দিন প্রচার হবে ‘শোধ’। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয়ে দীপা খন্দকার, রাফিয়াত রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250