সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মাঠে ফিরেই জোড়া গোল দিলেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে; কিন্তু দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পায়ের যাদু এখনো ভালোভাবে দেখা হয়নি ভক্ত-সমর্থকদের। হবে কি করে? এমবাপ্পেরতো খেলারই সুযোগ পেলেন না। অস্ট্রিয়ার বিপক্ষে নাক ভেঙে হাসপাতাল ঘুরে এসেছেন, ঝুঁকি নিতে চাননি বলে কোচ দেশম এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।

এমবাপ্পের ভক্তদের জন্য সুখবর, তিনি মাঠে ফিরেছেন। শনিবার (২২শে জুন) দলের ক্লোজডোর অনুশীলনে ৬০ মিনিট খেলেছেন। ওই ৬০ মিনিটে দুটি গোলও করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন।

শুক্রবার (২১শে জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে যারা খেলেননি এবং অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মিশ্রিত দলে দুই অর্ধে ৩০ মিনিট করে খেলেছেন এমবাপ্পে

এমবাপ্পে কালো মাস্ক পরে খেলেন। ইএসপিএন জানিয়েছে, খেলার আগে এমবাপ্পেদের বেশি আক্রমণাত্মক না হতে বলা হয়েছিল। ইউরো চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ম্যাচে অংশ নিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাছাড়া তার মাস্ক পরে খেলায় অভ্যস্ত হওয়ারও দরকার ছিল।

আরো পড়ুন : অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

শুরুতে তাকে অস্বস্তি বোধ করতে দেখা গেলেও দ্রুতই এমবাপে মানিয়ে নিয়েছিলেন। সোমবার (২৪শে জুন) থেকে ঠিকঠাক অনুশীলন করতে না পারা এমবাপ্পের ফিটনেসের জন্য অনুশীলন ম্যাচটি ভালো ছিল বলেই মনে করছেন সবাই।

নেদারল্যান্ডসের বিপক্ষে বেঞ্চে বসে থাকলেও এমবাপ্পে ধারণা করেছিলেন পরিস্থিতির কারণে তার হয়তো খেলা হবে না। ড্রয়ের পর দিদিয়ের দেশমও বলেছিলেন, ‘এমবাপেকে বেঞ্চে বসিয়ে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল।’

অনুশীলন ম্যাচ খেললেও এমবাপ্পে পোল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না।

রিয়াল মাদ্রিদের নতুন তারকা ডাচদের বিপক্ষেও খেলতে চেয়েছিলেন। খেলতে চান পোল্যান্ডের বিপক্ষেও। কোচ দিদিয়ের দেশম বুঝেশুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন। ম্যাচের আগে মাত্র দুটি ট্রেনিং সেশন বাকি আছে। এই দুই সেশনেই বোঝা যাবে পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কতটুকু।

এস/ আই.কে.জে/


এমবাপে পোল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250