শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া এভিনিউ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার (৩১শে ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ বার্তা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তায় আরো বলা হয়, জানাজার পর বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলানগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

জে.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250