শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি নিয়ে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তিনি বলেছেন, তারা (ভারত) বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কথা তুলে ধরে বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে একে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা ও মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, চুক্তির সদস্য দেশগুলো অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ এতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি—বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’

একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি ঘটা দুটি ঘটনা উল্লেখ করে ওই সাংবাদিক জানতে চান, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা নিয়েছে কি না এবং এটা ভারতের কাছে উদ্বেগজনক কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের যথাযথভাবে পালন করা উচিত।

রণধীর জয়সওয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250