শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

শুক্রবার (৯ই জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘দেশে বিরাজমান পরিস্থিতি’ বিবেচনায়। চলমান বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। 

আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, দেশের সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ, সংবাদপ্রবাহ এবং জরুরি সেবায় প্রবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হতাহতের তথ্য যাচাই ও পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।

এর আগে জাতিসংঘের মানবাধিকার প্রধানসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইরানে ইন্টারনেট বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250