মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

চিকিৎসার বিরতিতে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় দেড় বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যে চলছে তার চিকিৎসা। চিকিৎসার বিরতিতে ১৫ মাস পর সোমবার বিকেলে দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। চলতি মাসেই আবার লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

যুক্তরাজ্যে যাওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত আগস্টে একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করতে পারেননি।

অস্ত্রোপচারের পর সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন।

গত ৩০ জুলাই শেষ হয়েছে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় ধাপের থেরাপি। এ মাসে শুরু হবে তার পরবর্তী চিকিৎসা। তার আগে কিছুদিন পরিচিতজনের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন অভিনেতা। তাই স্বল্প সময়ের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন।

সোমবার বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ইলিয়াস কাঞ্চন। ধীরে ধীরে কথা বলতে পারলেও রয়েছে জড়তা। বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার খবর জানিয়ে তার ছেলে মীরাজুল ইসলাম জয় বলেন, ‘জুলাইয়ে তার কেমোথেরাপির শেষ ডোজ কমপ্লিট হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সামনে নতুন করে আবার তার চিকিৎসা শুরু করতে হবে। এই মাসের শেষে সেটা শুরু হবে। এই ফাঁকে তাকে দেশে নিয়ে আসা। সুখবর হলো, চিকিৎসকেরা জানিয়েছেন, তার টিউমার অনেক ছোট হয়ে এসেছে। বাকি চিকিৎসার ওপর নির্ভর করবে তিনি কতটুকু স্বাভাবিক জীবনে আগের মতো ফিরে আসতে পারবেন।’

ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250