রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

সঞ্জয় রক্ষিতের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সঞ্জয় রক্ষিত বাঙালির শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ লালনের বিশ্ববিখ্যাত গানের দু'টি লাইন ফেসবুকে উল্লেখ করায় তাকে গ্রেফতার ও ৫৪ ধারায় মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। 

সোমবার (২৯শে এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে পরিষদ বলেছে, যদিও আজ বিকেলে তার জামিন মঞ্জুর করা হয়েছে, তবুও লালন সাঁইয়ের গান উল্লেখের কারণে সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ গভীর শংকার জন্ম দিয়েছে ও অশনি সংকেত হিসেবে প্রতিভাত হচ্ছে।

আরও পড়ুন: সঞ্জয় রক্ষিতের গ্রেফতারে তীব্র নিন্দা ঐক্য পরিষদের

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি- বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বিবৃতিতে বলেছেন, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ এই গান বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিচর্চার অংশ। সঞ্জয় রক্ষিতের বিরুদ্ধে পদক্ষেপ শুধু আমাদের ষাটের দশকের কথা স্মরণ করিয়ে দেয় না, আমাদের সংস্কৃতিচর্চার পথকেও রুদ্ধ করার আশংকা সৃষ্টি করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, জামিনের সময় তার কাছ থেকে ৫০ টাকার অঙ্গীকার নামায় সই নেওয়া হয়েছে। এটা আরও শঙ্কার জন্ম দিয়েছে। পরিষদ এ অবাঞ্চিত ঘটনায় দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবী জানিয়েছে।

এসকে/ এএম/ 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সঞ্জয় রক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250