শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ট্রেনে ১৪ হাজার টিকিট কিনতে ১ কোটি ৮৫ লাখ হিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ চলছে তৃতীয় দিনের টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি।

জানা গেছে, প্রথম দুই ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে ১৪ হাজার টিকিট। এ সময়ে টিকিট কিনতে হিট পড়েছে ১ কোটি ৮৫ লাখ বার।

মঙ্গলবার (৪ঠা জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারোয়ার।

আরো পড়ুন: চা মানুষের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করছে : প্রধানমন্ত্রী

তিনি বলেন, সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। টিকিট কিনতে ১ কোটি ৮৫ লাখ হিট পড়েছে। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৪ই জুন ভ্রমণ করতে পারবেন। রোববার (২রা জুন) থেকে রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয় অনলাইনে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। সর্বাধিক চারটি আসনের টিকিট কেনা যাবে। এ ক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই চারটি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকছে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধন করা মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

এসি/ আই.কে.জে/

ট্রেন টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250