সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

মজাদার নুডলস ফ্রায়েড মোমোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিদেশি খাবার হলেও আমাদের দেশেও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মোমো। আর যেকোনো সময় সটকার্ট নাশতা হিসেবে পরিচিত খাবার নুডলস। এবার দুয়ে মিলে তৈরি করতে পারেন মজার আরও একটি খাবার নুডলস ফ্রায়েড মোমো। মজার এই খাবারটির রেসিপিটি চলুন জেনে নিই-

আরো পড়ুন : জিভে জল আনা গরুর মাংসের ভর্তার রেসিপি

উপকরণ

নুডলস ২০০ গ্রাম, গাজর ১টা, ক্যাপসিকাম অর্ধেক, বিনস ৮-১০টা, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, বোনলেস চিকেন ২৫০ গ্রাম, ময়দা ২ টেবিল চামচ, ওয়েস্টর সস ২ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন পাতা কুচি ২ চামচ এবং পেঁয়াজ পাতা কুচি ২ চামচ।

প্রণালী

প্রথমে নুডলস সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, রসুন পাতা কুচি এবং চিকেনের টুকরা দিয়ে নাড়াচাড়া করুন। মিশ্রণ ভাজা ভাজা হলে এতে নুডলস দিয়ে দিন। তারপর স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং ওয়েস্টর সস মিশিয়ে নামিয়ে নিন। ময়দা সামান্য লবণ, তেল এবং পানি দিয়ে মেখে নিন। ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। এতে নুডলসের পুর ভরে মুড়ে মোমোর আকার দিন। ডুবো তেলে মোমোগুলো ভেজে নিন। তারপর চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি নুডলস ফ্রায়েড মোমো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250