সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

জিভে জল আনা গরুর মাংসের ভর্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদের দিন থেকে শুরু করে এর পরবর্তী কয়েকদিন পর্যন্ত মাংসের একের পর এক  পদ খেয়েছেন হয়তো। তবে এবার মাংসের ভিন্নধর্মী পদের স্বাদ নিতে চাইলে বানাতে পারেন গরুর মাংসের ভর্তা।

গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ে সঙ্গে সরিষার তেলে তৈরি এই ভর্তা খেতে বেশ সুস্বাদু। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন জিভে জল আনা গরুর মাংসের ভর্তা। রইল রেসিপি-

আরো পড়ুন : গরম ভাতে পাতে রাখুন তিলের ভর্তা

উপকরণ

রান্না করা গরুর মাংস আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ ও ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ পরিমাণমতো, ধনেপাতা কুচি দেড় টেবিল চামচ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে রান্না করা মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। শুকনা মরিচ মচমচে করে ভাজুন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা কুচি নরম করে ভাজুন। বাদামি রং হলে নামিয়ে নিন। একটি প্লেটে লবণ ও সরিষার তেল দিয়ে মরিচ ভেঙে নিন। বাকি উপকরণগুলো দিয়ে মেখে নিন গরুর মাংসের ভর্তা। এবার সুস্বাদু গরুর মাংসের ভর্তা পরিবেশন করুন ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে।

এস/ আই.কে.জে

গরুর মাংসের ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250