মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

দেড় ঘণ্টার রাস্তা ৫ মিনিটে পৌঁছে দেবে উড়ন্ত ট্যাক্সি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে আধা ঘণ্টার হাঁটার পথ গাড়িতে পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যায় জ্যামের কারণে— এমন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন। এবার সেই ভোগান্তি থেকে স্বস্তি দিতে ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি। সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে।

চালু হলে আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এর ফলে মানুষের যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। কারণ এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটির ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

আরো পড়ুন : শীতের আগেই এসির যে সার্ভিসিং জরুরি

কোনো ব্যক্তির রাস্তা দিয়ে গন্তব্যে যেতে যেখানে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা, সেখানে এই এয়ার ট্যাক্সি মাত্র ৫ মিনিটে পৌঁছে দেবে।

এয়ার ট্যাক্সির ভাড়া কত হতে পারে?

জানা যায়, যদি এই এয়ার ট্যাক্সির মাধ্যমে কেউ ভ্রমণ করতে চান তাহলে তাকে প্রায় ২০ মিনিটের জন্য ১৭০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

তবে এয়ার ট্যাক্সির এই প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতেও কয়েক বছর সময় লাগতে পারে। বিআইএএলের মতে, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

এস/কেবি


এয়ার ট্যাক্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250