বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

#

রাহুল গান্ধী। ছবি: কংগ্রেস

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল বুধবার দলটি রাহুল গান্ধীকে ‘অপরিণত’, ‘ভারতবিরোধী’ ও ‘ভারতের মীরজাফর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদেশ সফরে গিয়ে ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।

গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তখনই ভারতের শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর ভাষায়, ভারতের গণতন্ত্র স্থিতিশীল এবং অর্থনীতি শক্তিশালী। অথচ রাহুল গান্ধীর মতো একজন নৈরাজ্যবাদী ব্যক্তি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মডেল অনুসরণ করে ভারতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধী। বিজেপির এই মুখপাত্র বলেন, রাহুল গান্ধীর বক্তব্য মিথ্যা ও অপপ্রচারে ভরা। কোনো তথ্যভিত্তিক গবেষণা ছাড়াই তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

গৌরব ভাটিয়ার অভিযোগ, সংসদের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে প্রায়ই বিদেশ সফরে যান রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের গণতন্ত্রকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতে রাহুল গান্ধী হয়তো তার ‘প্রভু’ জর্জ সোরোসের কাছে যান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজনীতিক ইলহান ওমরের কাছ থেকেও তিনি নির্দেশনা নিতে পছন্দ করেন বলে মন্তব্য করেন ভাটিয়া। রাহুল গান্ধীর সঙ্গে ইলহান ওমরের সাক্ষাতের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

ভাটিয়া আরও বলেন, রাহুল গান্ধীর ভারতবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব তথ্য-প্রমাণের ভিত্তিতে দেওয়া প্রয়োজন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশিও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশ সফরে যান, তার পাসপোর্টে নতুন একটি সিল পড়ে এবং তার ভারতবিরোধী অপপ্রচারও নতুন একটি গন্তব্য খুঁজে পায়।

রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250