বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

অবসরের পর আজীবন রেশন পাবেন কারারক্ষীরা: আইজি প্রিজন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

কারারক্ষীরাও এখন থেকে অবসরের পর আজীবন রেশন সুবিধা পাবেন। আজ মঙ্গলবার (২৬শে আগস্ট) ঢাকার বকশিবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। বর্তমানে এটি বাস্তবায়নের প্রক্রিয়াধীন। এ সিদ্ধান্তের ফলে কারারক্ষীদের অবসর জীবন আরও সুরক্ষিত হবে।

সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এই সংকট মোকাবিলায় সম্প্রতি নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া, দাপ্তরিক কাজ আরও সহজ ও সমন্বিত করার জন্য ঢাকা বিভাগকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়েছে।

কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য উন্নতমানের প্যাকেটজাত রেশন সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বিশেষ বিশেষ দিবসে খাবারের জন্য বিশেষ আর্থিক বরাদ্দও দেওয়া হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য ওয়েট চার্ট সুনির্দিষ্টকরণসহ পিটি-প্যারেড বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

কারা মহাপরিদর্শক আরও জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মডিউল তৈরি করা হয়েছে। গত এক বছরে বিভিন্ন পেশাগত বিষয়ে ৬৯১ জন কারারক্ষী, ১৫০ জন প্রধান কারারক্ষী, ৬৯ জন সর্বপ্রধান কারারক্ষী, ৩০ জন সার্জেন্ট ইনস্ট্রাক্টর, এবং ৫৫ জন ডেপুটি জেলার ও জেলারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জে.এস/

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250