রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ফ্যাসিবাদের কথা বলে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে এনসিপি প্রশ্রয় দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, মত-দ্বিমত-বহুমত থাকবে, কিন্তু আমার শেকড়ের জায়গাটি তো আমাকে স্পষ্ট করতে হবে। ফ্যাসিবাদের কথা বলে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আপনি (এনসিপি) প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই। তথ্যসূত্র: কালের কণ্ঠ।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ অনুষ্ঠানের এক টক শোতে অংশ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন মঞ্জুরুল আলম পান্না। এর পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেছিলেন, আপনাকে (মঞ্জুরুল আলম পান্না) স্পষ্ট করতে হবে যে আপনি কেন এত হতাশ? এ প্রসঙ্গে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উপরের কথাগুলো বলেন।

এ সাংবাদিক বলেন, একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে, গণহত্যাকারীদের সঙ্গে তাদের (এনসিপি) আমরা অ্যালায়েন্স হতে দেখেছি। ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী হতে দেখেছি। আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে। মবতন্ত্র ছিল না।

তিনি বলেন, এখন মবতন্ত্র কায়েম হয়েছে। সেসব বিষয়ে তাদের (এনসিপি) কোনো শক্ত অবস্থান আমরা দেখিনি। আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। দ্বিমত পোষণ করি না, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিয়াউর রহমানের অসামান্য অবদান ছিল, কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করবেন না? 

তিনি বলেন, এই তরুণ প্রজন্ম বা এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না- এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি, কিন্তু আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে। আমি আমার মনের মতো করে একজনকে স্বীকার করব, আরেকজনকে অস্বীকার করব, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে গেছে, বিএনপিও কম-বেশি করেছে, এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা- আমরা তো সেটা আশা করি না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই ১৫ মাসের মধ্যে। সেটি নিয়ে এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি। যদি তরুণ বলতে এনসিপিকে বোঝেন, আমি সেই জায়গা থেকে বলছি, আমি সব তরুণের কথা বলছি না। নিশ্চয়ই সব তরুণের কথা বলছি না।

তিনি বলেন, আমি তো পেশায় একজন সাংবাদিক। গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল, তার বাইরে এখন কিছু হচ্ছে? হচ্ছে কি না? বরং আমার মতের বাইরে গেলে আমি সেই মবতন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে যার অসংখ্য উদাহরণ আছে।

তিনি আরো বলেন, দেশের সংস্কৃতির উপরে যে হামলা চলছে, কাওয়ালি আসর চলে, যেই তরুণরা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে কাওয়ালি চলে, কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায়। সত্যেন সেন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয়, সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে, সেখানে বসে মুহাম্মদ আলী জিন্নাহকে কেউ কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কী লজ্জা! কী লজ্জা! 

তিনও বলেন, কেউ মানে তরুণদের কেউ প্রতিবাদ করে না! আমি তো বলছি মত-দ্বিমত-বহুমত থাকবে কিন্তু আমার শেকড়ের জায়গাটি তো আমাকে স্পষ্ট করতে হবে। আপনি ফ্যাসিবাদের কথা বলে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই।

জে.এস/

মঞ্জুরুল আলম পান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250