সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

কোলে শুইয়ে গ্রাহকদের শান্তি দেন সুন্দরীরা, খরচ ৭৮০ টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

একাকী মানুষদের শান্তি দিতে এবার এক অভিনব পরিষেবা শুরু করেছে জাপানের এক ক্যাফে।

চীনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, টোকিয়োর ওই ক্যাফেটির নাম সোয়েনিয়া ক্যাফে।

ওই ক্যাফেতে প্রবেশ করলে গ্রাহকদের আলিঙ্গন করেন ক্যাফের মহিলা কর্মীরা। ‘মানসিক যন্ত্রণা’ দূর করতে কোলে শুতেও দেন। যদিও সেই পরিষেবার জন্য খরচ করতে হয় গ্রাহকদের।

সংবাদমাধ্যম ‘জাপান টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, ওই ক্যাফের কোনও মহিলা কর্মীর কোলে ২০ মিনিট শুয়ে বিশ্রাম করতে চাইলে খরচ করতে হয় তিন হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৩০০ টাকা)। তিন মিনিটের জন্য ওই খরচ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮০ টাকা)। ওই একই পরিষেবা ১০ ঘণ্টা নিতে চাইলে দিতে হয় ৫০ হাজার ইয়েন (প্রায় ৩৯ হাজার টাকা)।

তবে ক্যাফের মহিলা কর্মীদের কোলে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয় গ্রাহকদের। কোনও গ্রাহকই মহিলা কর্মীদের শরীরে স্পর্শ করতে পারবেন না। এমনকি, চুলে স্পর্শ করাও বারণ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/ আই.কে.জে

ক্যাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250