রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

চোখ দেখে বুঝে নিন আপনার পাশের মানুষটা কেমন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বলা হয়, চোখ কখনও মিথ্যা বলে না! আপনার খুশি, দুঃখ, টেনশন, স্ট্রেস, সবই ফুটে ওঠে চোখের মধ্যে। এই কারণেই চোখকে বলা হয় মনের আয়না। সামুদ্রিক শাস্ত্র মতে, একজন মানুষ কীরকম স্বভাবের? তার মনে কী অভিসন্ধি রয়েছে? মানুষটি কি সৎ না অসৎ? সবই বোঝা যায় চোখ দেখে! কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন?

ছোট ছোট চোখ : এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠুভাবে করতে পারেন।

গভীর চোখ : এরা খুব সাবধানী হন। যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।

আরো পড়ুন : কফি খাওয়ার পরেও ঘুম পায় যে কারণে

সুন্দর ও কালো চোখ : যাদের চোখ সুন্দর ও কালো হয়, তারা ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন। সবাই এদের প্রতি আকৃষ্ট হন।

বড় ও টানা চোখ : যাদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সবার সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।

লালচে চোখ : এরা খুব তাড়াতাড়ি রেগে যান। এদের মাথা খুব গরম হয়। ছোট চোখের মানুষরা ভালো নেতৃত্ব দিতে পারেন। যে কোনো পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে।

বাদামী রঙের চোখ : এদের বিশ্বাস করলে সাধারণত ঠকতে হয়। এরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন।

এস/ আই.কে.জে/  

চোখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250