সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

স্ত্রী বিকিনি পরে ঘুরতে চাওয়ায় পুরো দ্বীপ কিনলেন স্বামী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী দাবি করেছেন, তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য। ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামের ওই নারীর দাবি, তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন।

এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী। এই সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন। দুবাইতে পড়াশুনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন। 

আরো পড়ুন : স্বপ্ন রেকর্ড করার যন্ত্র বানালেন বিজ্ঞানীরা!

ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে। তিনি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবন-যাপনের ভিডিও দেখা যায়। 

এক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। 

সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

এস/কেবি

বিকিনি স্বামী-স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250