মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

১১ তারকা নিয়ে ঈদের সিনেমা ‘উৎসব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ–পরিবার ছাড়া দেখা নিষেধ’; এমন স্লোগানে এলো ঈদুল আজহার সিনেমা ‘উৎসব’–এর ঘোষণা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। 

গতকাল মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা করা ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ অনেকে।

নির্মাতা তানিম নূর জানান, ‘ঈদ কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন পূরণ করতে গিয়ে নির্মিত হয়েছে উৎসব।’

অভিনয়শিল্পী জাহিদ হাসান জানান, ‘দীর্ঘদিন পর উৎসব  সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা। 

আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ- কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ, অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এ আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

অপি করিম বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এ প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এ প্রজন্ম উৎসব সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনও আছি।’

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। এতে ‘ডিরেক্টর অব ফটোগ্রাফি’ হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250