শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা। আজ শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ শোকসভা শুরু হয়েছে। শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত রয়েছেন।

পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা ঘিরে ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন। এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250