মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বর্ষসেরা খেলোয়াড় ভিনি, গোলরক্ষক মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার আর কোনো অঘটন বা বিতর্ক না। মাস দেড়েক আগে ব্যালন ডি’ অর পুরস্কার ভিনিসিয়ুস জুনিয়রের হাতে না ওঠায় বেশ একটা শোরগোলই পড়ে গিয়েছিল ফুটবল দুনিয়াতে। এবার কিছু ঘটল না তেমন। ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই দেখা গেলো ফিফা দ্য বেস্টের পুরস্কার। নারী ফুটবলেও সেরার তালিকায় অঘটন ঘটেনি। পুরস্কারের পোডিয়ামে ছিলেন দুই আর্জেন্টাইন তারকাও।  

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) গভীর রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার অনুমিতভাবেই গিয়েছে আইতানা বোনমাতির হাতে। সময়টাই এখন যেন স্পেনের এই নারী ফুটবলারের। ২০২৩ সালের পর ২০২৪ সালের নারী ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কারও।

এদিন সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি। তবে এক বছর বিরতির পর আবার পুরস্কারটি উঠেছে তার হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।

আরো পড়ুন : রেকর্ডগড়া জয়ের সাক্ষী হয়ে অবসরে টিম সাউদি

বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া কার্লো আনচেলত্তি। নারীদের সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস। 

কে কোন পুরস্কার জিতলেন

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

এস/ আই.কে.জে/

ফিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250