বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শাহবাগে এনসিপির সমাবেশকে যে কারণে ‘নাটক’ বললেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গত কয়েক দিন ধরে শাহবাগে (রাজধানীর) নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা। এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন তিনি।

আজ সোমবার (১২ই মে) ঢাকা-৭ আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১০ম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘বিগত কয়েক দিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ, সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?’

তিনি আরও যোগ করেন, ‘বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকরা। তারা বলছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার!’

মির্জা আব্বাস বলেন, ‘বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা!’

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক ও বাঘাইছড়ি যেতে পারব না? দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না।’

তিনি বলেন, ‘বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নেই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? দেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কী না।’

এইচ.এস/

মির্জা আব্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250