বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দুই বছর আগেই সাকিবকে জরিমানা করা উচিত ছিলো : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

বাংলাদেশের পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ই ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, চুরি-দুর্নীতি অনেক দেশেই ঘটে, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। তিনি আরও বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি। 

তিনি সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে বলেন, দুই বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করেন যে, যদি অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা বিষয়ে দ্রুত স্বস্তি না দেয়া যায়, তাহলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার। 

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

ওআ/ আই.কে.জে/ 

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250