মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

মনিন্দ্র পালের ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি যে কারণে আলোচনায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে উদ্বোধন হওয়া এ ভাস্কর্য কবির একটি গানের নামানুসারে তৈরি হয় এবং এটি স্থাপন করা হয় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং পুরোনো কলা অনুষদ ভবনের মাঝখানের পুকুরপাড়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে চার কোটি টাকার বেশি ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পুকুরগুলোর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে নির্মিত হয় ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি। 

গত ৫ই আগস্ট প্রশাসনিক পটপরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতা ভাস্কর্যটির দুটি হাতের আঙুল ভেঙে দেয়। এরপর থেকে প্রশাসনিকভাবে এটি ভেঙে ফেলার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে নতুন প্রশাসন গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু করে।

জানা গেছে, প্রতিহিংসার জেরে সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরের নির্দেশে সবুজ গাছপালায় ঘেরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত একটি ঘর ভেঙে সেখানে নির্মাণ করা হয় ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য। আগের পরিকল্পনা পরিবর্তন করে তৎকালীন উপাচার্য নিজে পরিকল্পনা করে এটি নির্মাণ করেন। 

৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর শিক্ষার্থীদের তোপের মুখে সৌমিত্র শেখরের পদত্যাগের পর থেকে ভাস্কর্যটির বিরোধিতা করে আসছিলেন অনেকে। এরই ধারাবাহিকতায় প্রতিবাদের মুখে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান পরিকল্পনা দপ্তরের পরিচালক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পরিকল্পনা দপ্তরের পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘অঞ্জলি লহ মোর ভাস্কর্যটি শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভাঙা হয়েছে। এ ছাড়া তৎকালীন উপাচার্যের সময় এ পুকুরে একটি ভাসমান ঘর ছিল, যা ড্রাম ব্যবহার করে তৈরি করা হয়েছিল। পরে ড্রামগুলো ফুটো হয়ে যাওয়ায় এবং পুকুর সংস্কারের জন্য ঘরটি ভেঙে ফেলা হয়।’

উল্লেখ্য, দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, নৃত্য প্রশিক্ষক ও অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে ম্যুরালটি তৈরি করেছিলেন ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল। মুনমুন আহমেদ নিজেই বিষয়টি জানিয়েছেন এক ফেসবুক পোস্টে। একজন নারী দু’হাত সংযুক্ত করে অঞ্জলি দিচ্ছেন, ম্যুরালটি সেই ভাবনা বহন করত।

ভাস্কর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250