রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

আর্জেন্টিনার ফুটবলার-কোচদের কড়া শাস্তি দিতে যাচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ফাইনালে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার ফুটবল-কোচদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। ছবি: এএফপি

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের শুধু ১-০ গোলের ফলই তো সবকিছু নয়। ১৯ জুলাই ফাইনাল শেষে নিউজার্সির পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। খেলোয়াড়দের মধ্যে হয়েছে হাতাহাতি। তাতে জড়িয়ে গেছেন কোচও। এমন ঘটনায় আর্জেন্টিনার কোচ-ফুটবলারদের কপালে জুটতে যাচ্ছে বড় শাস্তি।

নিউজার্সিতে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস, নাউয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তবে পারেদেস, মলিনা এবং আয়ালার বিরুদ্ধে আনীত অভিযোগই সবচেয়ে গুরুতর। যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে তারা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

বিশ্বকাপ শেষ হওয়ার পর ঘটনাসমূহ নিয়ে এক সপ্তাহ তদন্ত করেছে। তদন্তের পর ফিফা জানিয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে একাধিক ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও বিভিন্ন শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম শুরু করা হয়েছে। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা বলেছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী অভিযুক্তদের এখন তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর যথাসময়ে ফিফা ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।’

শিরোপা নির্ধারণী ফাইনালে পারেদেস মূল ম্যাচেই একটি হলুদ কার্ড দেখেছিলেন। হারের পর আর্জেন্টাইন মিডফিল্ডার নিজেকে সামলে রাখতে পারেননি। পারেদেস দুই স্প্যানিশ ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির গলা চেপে ধরেছিলেন। পরিস্থিতি সামাল দিতে কোচ লিওনেল স্কালোনিকেও এগিয়ে আসতে হয়েছিল। ম্যাচ শেষে জোড়া হলুদ কার্ডে লাল কার্ড হলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়। এ ছাড়া ফাইনালে আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালা ঘুষি মেরেছিলেন স্পেনের দানি অলমোকে। আর স্প্যানিশ অধিনায়ক রদ্রির সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন মলিনা।

প্রসিকিউটরের সুপারিশে ফিফা তার শৃঙ্খলাবিধির ১৪ নাম্বার ধারা অনুযায়ী আর্জেন্টিনার খেলোয়াড় মলিনা (দুটি অভিযোগ) ও লিয়ান্দ্রো পারেদেস (তিনটি অভিযোগ) এবং দলটির সহকারী কোচ রবার্তো আয়ালার (একটি অভিযোগ) বিরুদ্ধে কথিত হামলার অভিযোগে তদন্ত করবে। একই ধারার (১৪ নম্বর) অধীনে কথিত অখেলোয়াড়সুলভ আচরণের একটি অভিযোগের জন্যও মলিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250