শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

২৫ বছর পর ‘লগান’–এর সেই গ্রামে আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গুজরাটের ভুজ এলাকাটি আমিরের জন্য বিশেষ জায়গা। ২৫ বছর আগে সেখানেই হয়েছিল তার জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর শুটিং। দীর্ঘ সময় পর আবারও সেখানে গেলেন তিনি। তবে এবার নতুন কোনো সিনেমার কাজে নয়, নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনেই সেখানে ফিরে যান আমির।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া। গ্রামটির একটি খোলা মাঠে সিনেমাটি দেখানো হয়। গ্রামবাসীর সঙ্গে মাটিতে বসে পুরো ছবি উপভোগ করেন আমির খান নিজেও। খবর হিন্দুস্তান টাইমসের।

এই প্রদর্শনী নিয়ে আমির খান বলেন, ‘আজ ‘‘লগান’’-এর সময়কার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি সত্যিই চাই “সিতারে জমিন পর” ভারতের প্রতিটি অঞ্চলে পৌঁছাক, বিশেষ করে যেখানে সিনেমা দেখার সুযোগ খুব কম।’

প্রদর্শনীর সময় আমির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, গ্রামের নানা জায়গাও ঘুরে দেখেন। কুনারিয়া গ্রামে এই প্রথম কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রদর্শনী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস।

‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত ২১শল জুন। পরিচালনা করেছেন এস প্রসন্ন। ছবিতে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরদের নিয়ে একটি দল গঠন করে প্রতিযোগিতায় নামেন। ছবিতে আরও আছেন জেনেলিয়া। সিনেমাটি বর্তমানে ইউটিউবে পে-পার-ভিউ মডেলে দেখা যাচ্ছে।

জে.এস/

আমির খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250