শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

হোয়াইট হাউসে স্বপ্নের বলরুম বানাচ্ছেন ট্রাম্প, খরচ হবে ২০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের প্রত্যাশার অবশেষে বাস্তবায়ন হতে চলেছে। হোয়াইট হাউসে তৈরি হচ্ছে এক নতুন ও বিশাল বলরুম। প্রায় ৯০ হাজার বর্গফুটের এই বলরুম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি আমেরিকান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। পুরো অর্থ অনুদান হিসেবে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এবং আরও কয়েকজন এখনো নাম প্রকাশ না করা দাতা। খবর সিএনএনের।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন বলরুমটি নির্মাণ হবে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের পাশে। এই ইস্ট উইংয়েই বর্তমানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় রয়েছে। বলরুম তৈরির সময় এসব কার্যালয় সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

লেভিট বলেন, এই বলরুম হোয়াইট হাউসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও দৃষ্টিনন্দন এক সংযোজন হতে যাচ্ছে। এর ভেতরে একসঙ্গে প্রায় ৬৫০ জন বসতে পারবেন। এটি ইস্ট রুমের তুলনায় অনেক বড় হবে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250