মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকেই চলছে লিওনেস মেসির অবসর নিয়ে জল্পনা-কল্পনা। বয়স আর ফিটনেস বিবেচনায় অনেকেই ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখছেন না। তবে তার সতীর্থরা বরাবরই মেসিকে আরেকবার বিশ্বকাপের মঞ্চে দেখতে চান। যদিও এ নিয়ে নিজে কিছু বলেননি মেসি।

আর্জেন্টাইন এই তারকার আগামী বিশ্বকাপে খেলা নিয়ে এবার কথা বলেছেন ম্যাক অ্যালিস্টার। তিনি ইএসপিএনকে বলেছেন, ‘আপনি যদি আমার ভাবনা জানতে চান, হ্যাঁ, আমি মনে করি সে সেখানে (২০২৬ বিশ্বকাপে) থাকবে। অন্তত সাক্ষাৎকারে তার কথা শুনে বা আমরা যখন জাতীয় দলে যোগ দিয়ে তাকে অনুশীলন করতে দেখি কিংবা যেভাবে সে খেলে; আমার কোনো সন্দেহ নেই যে সে সহজেই খেলতে পারবে।’

তবে শেষ পর্যন্ত মেসির নিজের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে তাকে বিশ্বকাপে দেখা যাবে কি না। অ্যালিস্টার বলেছেন, ‘এটাও ঠিক যে এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। সম্ভবত (বিশ্বকাপের) সময় ঘনিয়ে আসবে তখন সে কেমন অনুভব করছে, তার প্রেক্ষিতে এটা ঘোষণা করা হবে। আমি আশা করি সে বিশ্বকাপে থাকবে। আর এটা সব সময় বলি, লিও আমার কাছে বিশ্বসেরা। পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য তার আছে, এমনকি তার বয়স হয়ে যাওয়ার পরও।’

আরো পড়ুন : ১০০০ গোল করতে চান রোনালদো

কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে ছিটকে যান মেসি। চোট কাটিয়ে এখনো মাঠে ফেরা হয়নি তার। মেসি বরাবরই পার্থক্য গড়ে দেন বলে মনে করেন অ্যালিস্টার। তিনি বলেন, 'আমরা সব সময় দলের ওপর মনোযোগ দিই। আমরা জানি যে লিও (মেসি) এখানে থাকবে না। আমাদের এখন আরও শক্তিশালী হতে হবে। কারণ, কোনো কিছু ভুল হলে যে খেলোয়াড়টি আমাদের বাঁচাতে পারেন, তিনি থাকবেন না।'

'আমরা জানি যে লিও থাকলে প্রতিপক্ষ কিছুটা ভীত থাকে। এটা স্বাভাবিক। তবে আমাদের এমন খেলোয়াড়ও আছে, যারা ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলেন। ফলে তারা (প্রতিপক্ষ) যখন আর্জেন্টিনা জাতীয় দলকে দেখে, তারা বুঝতে পারে ম্যাচটা সহজ হবে না। এটাই আমরা চাই। আমরা আমাদের সেরাটা দেখাতে চাই, যেন প্রতিপক্ষের জন্য দিনটা কঠিন হয়ে ওঠে।'-যোগ করেন তিনি।

এস/ আই.কে.জে


লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250