সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বাংলাদেশে উপেক্ষিত সেই ফুটবলার এবার খেলবেন অস্ট্রেলিয়া দলে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল। অ-২০ পর্যায়ের এই টুর্নামেন্টের দলে একটা নাম পরিচিত ঠেকল, আরহাম ইসলাম। এই গেল বছরেও বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। তবে এক বছর না গড়াতেই তিনি অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেলেন।

গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সেই দলে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার আরহাম। 

তবে লাল সবুজ জার্সি গায়ে সেটাই তার শেষ ম্যাচ। এরপর থেকে এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ দলে আর ডাক মেলেনি তার। অথচ এই সময় বয়সভিত্তিক পর্যায়ে একাধিক ম্যাচ খেলেছে দল।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলার এক বছর পর এবার অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেছেন আরহাম। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া অ-২০ দলে অভিষেকও হয়ে যেতে চলেছে তার।  

চলতি মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া জাপানের মাটিতে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে অস্ট্রেলিয়া, জাপান বাদেও খেলবে স্পেন অ-২০ দল। সকারুজদের এই সফরে ক্লাব দলের বিপক্ষেও ম্যাচ আছে। 

ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম অবশ্য এই টুর্নামেন্ট খেললেই ‘অস্ট্রেলিয়ান’ হয়ে যাবেন না। এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে একবারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।

জে.এস/

আরহাম ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250