রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বিএনপির স্থায়ী কমিটি: রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে কথা হবে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

নির্বাচনে জিতে সরকার গঠনের পর আজ শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। যে কারণে এই বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকের বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি অধিকতর গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।

জানা গেছে, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান অ্যাজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা এবং এ নিয়ে দলের কৌশল নির্ধারণ করা। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ড, কর্মপরিকল্পনা ও সমসাময়িক বিষয়েও আলোচনার কথা রয়েছে।

গতকাল শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকের অ্যাজেন্ডা জানানো হয়নি। তবে রাষ্ট্রপতি ইস্যুতে এদিন আলোচনা হতে পারে। পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে গত এক সপ্তাহ নানা আলোচনা থাকলেও বিএনপির নীতিনির্ধারণী ফোরামে কোনো আলাপ হয়নি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বলেছিলেন, স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। সে হিসেবে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হওয়ার কথা। তেমনটি হলে, পরবর্তী রাষ্ট্রপতি পদে ব্যক্তি নির্ধারণে বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের ওপরও দায়িত্ব আসতে পারে। বৈঠকে রাষ্ট্রপতি পদে একাধিক যোগ্য প্রার্থীর গুণাবলি ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা থাকলেও মূল সিদ্ধান্তের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের হাতেই ন্যস্ত করার সম্ভাবনা প্রবল।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হতে পারে। এই প্রস্তাব অনুযায়ী, পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা এবং পরবর্তীকালে সরকার গঠিত হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দেওয়া হতে পারে দলীয় চেয়ারম্যানকে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। বিএনপি অবশ্য এখনই প্রকাশ্যে কোনো নাম বলতে নারাজ। তবে দলীয় পর্যবেক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ধারণা, রাষ্ট্রপ্রধানের আসনে এমন কাউকে দেখা যেতে পারে, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার সুদীর্ঘ রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটিতে থাকা নেতাদের মধ্যে গ্রহণযোগ্য কাউকে রাষ্ট্রপতি পদে ভাবা হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনি বিষয়গুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সাবেক কোনো প্রধান বিচারপতি বা প্রবীণ আইনজীবীর নামও আসতে পারে আলোচনায়। রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় কোনো বিশিষ্ট ব্যক্তিকেও চমক হিসেবে নিয়ে আসা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচনা হচ্ছে। তবে এমন আলোচনাও আছে, জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকেই শেষ পর্যন্ত রাষ্ট্রপতি করা হতে পারে। সে ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবদুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করা হতে পারে।

বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250