শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন নেইমার! ছবি: এএফপি

শেষ বাঁশি বাজার পর মাঠেই ভেঙে পড়লেন নেইমার। চোখের জল লুকানোর কোনো চেষ্টাই করেননি। সতীর্থরা ঘিরে ধরেছিলেন, কেউ কাঁধে হাত রেখেছেন, কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাতে বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা কমেনি এই ফরোয়ার্ডের। সেই সঙ্গে দিলেন অবসরের ইঙ্গিতও।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। কিন্তু সেটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’

২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে ব্রাজিল জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন নেইমার। সেই স্মৃতির কথা মনে করিয়েই বিদায়ের মুহূর্তে কথাগুলো বলেন তিনি।

এই বিশ্বকাপ ছিল নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—চারটি আসর খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না তার। এর মধ্য দিয়ে বিশ্বকাপে শিরোপা জিততে না পারা মাত্র দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলার তালিকায় নাম লেখালেন তিনি।

আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এটি তার শেষ বিশ্বকাপ হতে পারে। তাই শেষ বাঁশির পর নেইমারের কান্না শুধু একটি ম্যাচে হারের হতাশা নয়, বরং বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন অধরা থেকে যাওয়ার বেদনাও হয়ে উঠেছে।

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250