শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কারও কোনো ধরনের গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

অভিযানে ব্যর্থতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদফতর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্যি সংবাদটা পরিবেশন করেন, দেখেন ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্যি সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেব।

এ সময় তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, সাংবাদিকরা যে খবর প্রকাশ করছেন, তা যেন অতিরঞ্জিত না হয়। তাহলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী এই হত্যাকাণ্ডের বিচার হবে। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতেই সরকার এই কমিশন করেছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মামলায় গঠিত কমিশন তদন্ত করছে। তাদের রিপোর্টে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা আশা করি, দেশবাসী এ নির্মম হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বের করতে সমর্থ হবে।

ওআ/ আই.কে.জে

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250