মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

দুই সিনেমা নিয়ে ছুটছেন জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর ঈদ উৎসবে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি নয়, এই কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুই সিনেমার প্রচারে ঈদের দিন থেকে বিভিন্ন হলে দর্শকের কাছে ছুটে যাচ্ছেন জয়া আহসান।

ঈদের দিন জয়া বের হয়েছিলেন ‘তাণ্ডব’ সিনেমার প্রচারে। সিনেমার কলাকুশলীদের সঙ্গে হলে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। সে সময় জয়া আহসান বলেন, ঈদের সময় যখন সিনেমা রিলিজ হয়, তখন ঈদটা সিনেমাকে ঘিরেই হয়ে যায়। ঈদের দিন সকাল থেকেই সবাই খোঁজ নিই সিনেমাটি কেমন চলছে। ‘তাণ্ডব’ সিনেমার খবর নিয়ে জানতে পারলাম সকাল থেকেই সিনেমা হলে দর্শকের ভিড়। 

তিনি বলেন, সিনেমাটি দেখার জন্য মানুষ একেবারে ক্রেজি হয়ে গেছে। এটা তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো বিষয়। আমি নিজে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখলাম। দর্শক হিসেবে আমার তো মনে হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা উশুল সিনেমা। সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় ‘তাণ্ডব’ মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।

ঈদের দ্বিতীয় দিন দর্শকের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীও উপস্থিত ছিলেন। জয়া আহসান বলেন, ‘এ সিনেমার মূল হলো গল্প। আমাদের টিমটাও দুর্দান্ত ছিল। পর্দার সামনে ও পেছনে সবাই অনেক অ্যাফোর্ট দিয়েছেন। আমার মনে হয় সিনেমাটি সবাই ভালোবাসবেন। আমরা নিজেরাও অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। ইতিমধ্যে অনেক ফিডব্যাক পাচ্ছি।’

এইচ.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250